শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ড্রাইভারের সঙ্গে পরকীয়া করে স্বামীর কাছে ধরা খেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী! (ভিডিও)

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী-রবি চৌধুরী। যেমন ছিল তাদের রসায়ন, তেমনি ছিল জনপ্রিয় গান। তবে হুট করেই বিচ্ছেদের সুরে ছন্দপতন ঘটে তাদের সাজানো সংসারে। সেই সময় তাদের বিচ্ছেদের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করলেও দীর্ঘ সময় বিষয়টি নিয়ে দুই তারকাই নীরব ছিলেন।

অবশেষে বছরের পর বছর পেরিয়ে পুরনো সেই তিক্ত স্মৃতি ও বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী জানান, ডলি সায়ন্তনীর সঙ্গে তার সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক ড্রাইভারের ভূমিকা ছিল। গায়কের দাবি, ওই ব্যক্তির সঙ্গে ডলি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে বিষয়টি প্রমাণিতও হয়েছে।

পডকাস্টে তিনি বলেন, ‘শেষে তো প্রমাণিত হলো যে আসলেই আমার সন্দেহ ঠিক ছিল। যখন ডলি ওই বিপ্লবের গ্রামে গেল, তখন অনেক সংবাদ প্রকাশ হলো। সেই সময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল।’ তবে ডলি তার সন্তানের মা হওয়ার কারণে বিষয়টি নিয়ে বেশি কাদা ছোড়াছুড়ি করতে চান না এই সংগীতশিল্পী। 

তিনি জানান, ডলির ফোনে একটি নম্বর দুলাভাই নামে সেভ করা ছিল। বিষয়টি নিয়ে তার মনে সন্দেহের দানা বাঁধলে তিনি নিজ উদ্যোগে খোঁজখবর নেন। পরে জানতে পারেন, দুলাভাই পরিচয়ে সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী এবং সেখানে গাড়ি চালান। ডলি ও রবি যখন কোরিয়া সফরে গিয়েছিলেন, তখন বিপ্লবই তাদের গাড়ি চালাতেন।

সন্দেহ ঘনীভূত হলে রবি চৌধুরী বিষয়টি নিয়ে ডলির পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ডলির বড় ভাই কণ্ঠশিল্পী বাদশা বুলবুলকে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করা হয়। তখন বেরিয়ে আসে যে ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। নিজের সন্দেহের সত্যতা পাওয়ার পরই ডলিকে ডিভোর্স দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়