শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টার দিয়ে শুরু দমের প্রচারণা

মনিরুল ইসলাম : শুধু লড়াই নয়,অস্তিত্বের প্রশ্ন !।যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি’র চলচ্চিত্র “দম” আসছে ঈদুল ফিতরে। আর সেই সিনেমার অফিশিয়াল পোস্টার প্রকাশ পেল ১ মার্চ, রোববার বেলা ১টায়। 

দমদার এ পোস্টারে দেখা যায়, এক আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মুখচ্ছবি এবং পটভূমিতে গাধার পিঠে বসা একজনের পিছে অস্ত্রধারি অনেক মানুষ। এমন দৃশ্য সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহু গুণে। এমনিতেও 'দম' সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। 

পোস্টারটি নিয়ে দর্শকদের তাৎক্ষনিক মন্তব্য এমন, 'এক কথায় পুরাই আগুন', 'নিশো মানেই আগুন', 'এবার ঈদে দম নিয়ে দম দেখতে হবে'। নির্মাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি কেবল একটি সিনেমা নয়, বরং সত্য ঘটনার আলোকে মানবিক সাহসের এক শক্তিশালী উপাখ্যান। 

সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বলেন, 'দম হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প, মানে পাওয়ার অফ আ কমন ম্যান। এই গল্পটা আসলে সবার। পোস্টারটা দর্শকদের ভালো লাগছে, এটাই আমাদের জন্য আনন্দের। আরও অনেক চমক অপেক্ষা করছে।'

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, 'পোস্টার প্রকাশের মাধ্যমে দম-এর অফিশিয়াল প্রমোশন শুরু হলো। আরও অনেক কিছু আসবে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন। অনেক নতুন কিছু তাদের জন্য অপেক্ষা করছে।'

'আনটিল দ্য লাস্ট ব্রেথ' ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী।

নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ”দম” সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়