শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থালাপতি বিজয়ের ২৬ বছরের সংসার ভাঙছে

দক্ষিণী সুপারস্টার বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে তোলপাড় বিনোদন দুনিয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। এবার তাঁর স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়।

এ কারণেই বিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতা—এমনটাই দাবি বিভিন্ন সূত্রের।
অভিনয়ের পাশাপাশি বিজয় বর্তমানে রাজনীতিতেও সক্রিয়। তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা। ফলে এই বিচ্ছেদের খবরকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয়ের ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন বিজয়। 

তাঁর ভাষায়, ভক্তদের ভালোবাসাই তাঁর শক্তি, আর ভবিষ্যতে তাঁদের জন্য কাজ করেই যেতে চান তিনি। সূত্র: এনডিটিভি, পিঙ্কভিলা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়