শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে সালমানের বাবাকে দেখতে গেলেন আমির খান, দ্রুত সুস্থতার জন্য চাইলেন দোয়া

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখন স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন অভিনেতা আমির খান।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরে সেলিম খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। এই কঠিন সময়ে সালমান খান ও তার পরিবার চলচ্চিত্র শিল্প বন্ধুদের সমর্থন পেয়েছেন। আমির খানও সেখানে উপস্থিত ছিলেন।

অভিনেতা আমির খান হাসপাতালে গিয়ে সালমান খানের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি সেলিম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। তিনি আইসিইউতে ছিলেন, তাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে পারিনি। তবে তার পরিবারের সঙ্গে বসেছিলাম।’

সেলিম খানের শারীরিক অবস্থা সম্পর্কে আমির খান আরও জানান, সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী জানিয়েছেন সেলিম খানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। শেষে আমির বলেন, তারা সবাই প্রার্থনা করছেন সেলিম খান যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।

কী হয়েছিল সেলিম খানের

সেলিম খানকে হাসপাতালে নেওয়ার প্রথম দিন জরুরি বিভাগে (ক্যাজুয়ালটি) রাখা হয়। পরে তার অবস্থার তত্ত্বাবধানে আইসিইউতে স্থানান্তর করা হয়। একজন চিকিৎসক জানান, সেলিম খানের শরীরে খিঁচুনি হচ্ছিল এবং রক্তচাপ অনেক বেশি ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভেন্টিলেটরে রাখা হয়।

পরে একজন নিউরোসার্জন ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করেন। পরীক্ষা ও পর্যবেক্ষণের পর সেলিম খানের অবস্থা স্থিতিশীল হয় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়