শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।  

হাসপাতালে ভর্তির বিষয়টি রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেতা শামীম হোসেন।  এক পোস্ট তিনি লিখেন, আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ।  তার জন্য সবাই দোয়া করবেন।  আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন সুস্থ করে দেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার নিউমোনিয়ায় আক্রান্ত।  হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। পরিবারের পক্ষ থেকেও ভক্তদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

বিটিভির বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান হারুন কিসিঞ্জার। বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। তবে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়