শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দিয়ে যা বললেন জেমস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা তাকে ঘিরে ধরেন। ভোটার ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

ভোট দিয়ে প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’

ভোট দেওয়ার পর ব্যান্ডের অন্য সদস্যদেরও ভোট দিতে উৎসাহ দেন জেমস। ফোনে তাদের সঙ্গে কথা বলে নিজের ভোট দেওয়ার খবর জানান এবং সবার খোঁজ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়