শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বলিউডে অভিষেক হচ্ছে গোবিন্দপত্নী সুনীতা আহুজার

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন দানা বেঁধেছে। গত বছর ধরেই চলছে বিবাহবিচ্ছেদ আলোচনা-সমালোচনা। এ নিয়ে কোনোরকম মুখ খোলেননি গোবিন্দপত্নী। 

তবে এবার শিরোনামে উঠে এলেন এক্কেবারে ভিন্ন কারণে। এই নতুন পথচলা যে গোবিন্দপত্নীর জীবনে এক মাইলফলক হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্দরমহলের বাইরে এবার পর্দাতেও যে সুনীতা গোবিন্দকে বলে বলে গোল দেবেন তা বলাই বাহুল্য। এবার ডেবিউ হতে চলেছে গোবিন্দাপত্নী আহুজার। যে পর্দায় স্বামীকে গোল দেওয়ার প্রস্তুতি নিতে চলেছেন। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে নতুন সিনেমায় অভিনয় করবেন সুনীতা আহুজা। জানা গেছে, এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গোবিন্দপত্নীকে। যদিও সিনেমার এখনো কোনো নাম নির্ধারিত হয়নি। কুড়ি দিন চলবে এ সিনেমার শুটিং। যদিও এর থেকে বেশি তথ্য এখনো সামনে আসেনি এবং নির্মাতারাও এ নিয়ে কোনোরকম মুখ খোলেননি। 

এর আগে কখনো স্বামীর বিরুদ্ধে সংসারের প্রতি দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন সুনীতা, আবার কখনো এনেছেন গোবিন্দর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। তাদের বিয়ে ঘিরে সেই বিতর্ক এখনো শেষ হয়নি। মাঝে শোনা গিয়েছিল দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে। যদিও সে খবর মিথ্যা প্রমাণ করে স্বামীর সঙ্গে থেকে গেছেন সুনীতা। 

বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, সুনীতা বহুদিন ধরে আলাদা থাকেন। শত বিচ্ছেদের খবরের ভিড়ের দেখার বিষয় তিনি পর্দায় কতটা অভিনয়ে পারদর্শী, সেটাই এখন দেখার বিষয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়