শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পডকাস্টে জীবনের অজানা গল্প শোনালেন নুসরাত ফারিয়া

তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকে অনেক চড়াই-উতরাই। সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন অভিজ্ঞতার কথা সোজাসাপ্টা জানালেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার ঝুলি খুলেছেন তিনি। 

পডকাস্টে নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করেন। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামেই পরিচিত।

জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন আর কে পর।’

দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। পডকাস্টে ফারিয়া জানান, সেই দর্শনে তিনি আজও অটল।

এছাড়া পডকাস্টের এই আড্ডায় প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের এই নবম পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। ১০০ মিনিট ব্যাপ্তির বিশেষ এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়