শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলীর সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জনের মধ্যেই তাকে ঘিরে শুরু নতুন বিতর্ক

টালিউড কিং শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে বিতর্ক নতুন নয়। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝ আলোচনা-সমালোচনা সারাক্ষণ চলতেই থাকে। সম্প্রতি অভিনেত্রী শবনম বুবলী নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এমন খবরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোরালো সমালোচনার ঝড় ওঠে। যার জেরে চারদিকে কৌতূহলের শেষ নেই। কারণ এর আগে অনেকবার প্রকাশ্যে শাকিব খান জানিয়েছিলেন, বুবলীর সঙ্গে তার বিয়ে ভেঙে গেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বুবলীর সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে আলোচনা শুরু হতেই শাকিবকে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তার তরফে কোনো উত্তর মেলেনি। তবে ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, আমেরিকা ঘুরতে গিয়েই আবার কাছাকাছি এসেছিলেন শাকিব ও বুবলী। সেখান থেকেই পানি গড়িয়েছে অনেক দূর। তারপরেই শোনা যায় বুবলীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর। 

সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের একটি ব়ড় অংশের দাবি— বুবলী নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও করছেন। তাদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা নাকি উচিত হয়নি তার।

তথ্যসূত্র: আনন্দবাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়