শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:০৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সাজে ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া অপুর এই ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখছেন, ‘আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।’ আবার কারো মন্তব্য, ‘এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে।’

শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপুর দেওয়া শক্তিশালী ক্যাপশনটিও। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী এই নায়িকা লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’ মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যা প্রমাণ করে ৯৩ লাখ অনুসারীর এই পেজে অপুর জনপ্রিয়তা আজও তুঙ্গে।

মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও, অপু বিশ্বাস বর্তমানে পুরোদমে ব্যস্ত। ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন অপু। এরপর শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে যে জুটির জন্ম হয়, তা উপহার দেয় ৮০টি সফল চলচ্চিত্র। ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা আবারও বড় পর্দা কাঁপাতে প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়