শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাকে ছাড়া আমি প্রসেনজিৎ হতে পারতাম না’: পদ্মশ্রী পেয়ে আবেগাপ্লুত অভিনেতা

ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের পক্ষ থেকে তাকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’।

তবে এই বিশাল প্রাপ্তির মুহূর্তে ভীষণ বিনয়ী ও আবেগপ্রবণ দেখালো তাকে। বিশেষ করে নিজের মা এবং অকালপ্রয়াত বন্ধু-পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।

সম্মান প্রাপ্তির পর প্রসেনজিৎ বলেন, ‘ভারত সরকারকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এই প্রাপ্তি শুধু আমার একার নয়। গত ৪০ বছরে আমার সাথে কাজ করা পরিচালক, টেকনিশিয়ান, প্রযোজক থেকে শুরু করে সহ-অভিনেত্রীরাও এর সমান অংশীদার। তারা না থাকলে আমি আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারতাম না।’

নিজের একান্ত ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তিনি আরও বলেন, ‘আজ আমার ছেলে মিশুককে খুব মিস করছি। আর সবথেকে বেশি মনে পড়ছে মাকে। যাকে ছাড়া আমি প্রসেনজিৎ হতে পারতাম না।’ 

‘পাশাপাশি আমার বন্ধু ঋতুপর্ণ ঘোষের অভাব আজ তীব্রভাবে অনুভব করছি। আমার ভেতরে যে একজন অন্য ধারার অভিনেতা লুকিয়ে আছে, তা তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন। ঋতু আজ বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো।’

উল্লেখ্য, ১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রসেনজিতের যাত্রা শুরু। তবে ‘অমর সঙ্গী’ ছবির অভাবনীয় সাফল্য তাকে টলিউডের সিংহাসনে বসিয়ে দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়