শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপের মুখে মাথানত করব না, আমাদের যুদ্ধ গণতন্ত্রের জন্য: থালাপতি বিজয়

ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় বলেছেন, শুধু নির্বাচন নয়, আমাদের যুদ্ধ গণতন্ত্রের জন্য। যারা এই যুদ্ধ লড়বে, তারাই আমার কমান্ডো।

রোববার (২৫ জানুয়ারি) তামিলনাড়ুর মামল্লাপুরমে অনুষ্ঠিত একটি কৌশলগত বৈঠকে এসব কথা বলেন বিজয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ ও তার আসন্ন সিনেমা মুক্তিতে বাধার ঘটনার পর এই শক্ত বার্তা দিলেন তিনি।

বিজয় জানান, চাপের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না এবং মাথা নত করবেন না। ওই বৈঠকে রাজ্য ও জেলা পর্যায়ের প্রায় ৩ হাজার দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারের ভোটযুদ্ধে অংশ নেবে টিভিকে।

ক্ষমতাসীন ডিএমকে ও প্রধান বিরোধী দল এআইএডিএমকে- দুই পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেন বিজয়। তিনি বলেন, রাজনীতিতে থাকা মানুষজন ‘আন্না’কে ভুলে গেছে; এমনকি, যাদের দলের নামেই ‘আন্না’ রয়েছে তারাও। এখানে ‘আন্না’ বলতে তিনি তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় রাজনীতির অন্যতম আদর্শ নেতা সিএন অন্নাদুরাইকে বোঝান।

ভোটকেন্দ্র প্রসঙ্গে বিজয় বলেন, ক্ষমতায় থাকা দলগুলোর জন্য ভোটকেন্দ্রগুলো ভুয়া ভোটের কেন্দ্রে পরিণত হয়। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, প্রতিটি ভোট রক্ষা করো, সবার সঙ্গে দেখা করো। তার দাবি, ‘অশুভ শক্তি’ ডিএমকে ও ‘দুর্নীতিগ্রস্ত শক্তি’ এআইএডিএমকের বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র টিভিকেরই আছে।

টিভিকে নেতারা জানান, দলটি সোমবার (২৬ জানুয়ারি) থেকেই রাজ্যব্যাপী প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে। এই সফরে তামিলনাড়ুর সব ২৩৪টি বিধানসভা আসন ঘুরে ভোটের আগে সমর্থন আদায় করা হবে। এখনো কোনো রাজনৈতিক জোটের ঘোষণা দেয়নি টিভিকে। নেতাদের ভাষ্য, রাজনৈতিক জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল বিজয়ই। এদিন বিজয় বলেন, আমরা কোনো বন্ধু ছাড়া একাই জিতব।

৫১ বছর বয়সী এই সুপারস্টার সাম্প্রতিক মাসগুলোতে রাজনীতিতে সক্রিয় হয়ে শিরোনামে রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে বিজয়ের একটি সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হন। এ ঘটনায় সিবিআই তদন্ত করছে ও দিল্লিতে তাকে দু’দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া বিজয়ের সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তি সেন্সর বোর্ড আটকে দেওয়ায় বিষয়টি আলোচনায় আসে। সিনেমা মুক্তির বাধা কাটাতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়