শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের ফের বাবা হওয়ার গুঞ্জন

চিত্রনায়িকা শবনম বুবলীর পর এবার নায়ক শাকিব খান ফের বাবা হতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে শোবিজে। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা দর্শক ও চলচ্চিত্রপাড়ায়। উঠেছে নানা প্রশ্ন?এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে ঠেকেছে শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। 

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাকে বুবলীকে ঘিরে চলা গুঞ্জন এবং শাকিব খান বাবা হতে চলেছেন-এমন প্রশ্ন করেন। প্রশ্ন শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’ 

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’ 

ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বলেন বা কারমা-আমি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়