শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার নির্দোষ স্বামীকে দয়া করে এর মধ্যে জড়াবেন না’, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেহা কক্কর

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করকে নিয়ে ‘বিতর্ক’ যেন নতুন কিছু না। ব্যক্তিগত জীবন ঘিরে মাঝেমধ্যেই আলোচনায় থাকেন এ গায়িকা। 

সম্প্রতি দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনায় ইতি টানতে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন নেহা নিজেই।

হিন্দুস্তান টাইমেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে পাপারাজ্জিদের তাকে ছবি না তুলতে অনুরোধও করেন। 

যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন, নেহা ও রোহনপ্রীতের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।

এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। 

সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য।

নেহা আরও জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ‘সিস্টেম’-এর কারণে মনঃক্ষুণ্ন ছিলেন। তার কথায়, আমি বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কীভাবে রাইকে পাহাড় বানানো হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম।

ভবিষ্যতে আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। ভক্তদের আশ্বস্ত করে নেহা লেখেন, চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই নতুন উদ্যমে ফিরব।

২০২০ সালের অক্টোবরে গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে হিয়ে হয় নেহার। 

‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’সহ একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। বর্তমানে সংগীতভিত্তিক রিয়েলিটি শোতেও নিয়মিত বিচারকের ভূমিকায় দেখা যায় তাকে। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়