শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা রানাউত

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁট কাটা হিসেবে পরিচিত। যাকে তাকে যখন তখন কথার বাণে জর্জরিত করেন তিনি। এবার ঘৃণ্য মানুষ বলে বিদ্ধ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। 

রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান। 

তার এমন মন্তব্যের পর স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন কঙ্গনা। 

অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার চেয়ে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।

কঙ্গনা স্পষ্ট জানান, এ আর রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং তিনি নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না। 

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান। 

বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে রহমানের এসব বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়