শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যায়াম ছাড়াই যেভাবে ১৮ কেজি ওজন কমালেন আমির খান

বয়স ৬০ ছুঁইছুঁই হলেও বলিউড অভিনেতা আমির খানের নতুন লুক দেখে তা বোঝার উপায় নেই। কোনো ধরনের জিম বা ব্যায়াম ছাড়াই ১৮ কেজি ওজন কমিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এই বদল নিয়ে চলছে বেশ আলোচনা। তবে এই পরিবর্তনের নেপথ্যে শরীরচর্চা নয়, বরং কাজ করেছে তার বিশেষ খাদ্যাভ্যাস। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, তার এই ওজন কমানোর নেপথ্যে রয়েছে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ বা প্রদাহ-বিরোধী ডায়েট। তবে মজার বিষয় হলো, ওজন কমানো তার মূল লক্ষ্য ছিল না। দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতেই তিনি এই বিশেষ ডায়েট শুরু করেছিলেন।

আমির বলেন, আমি মাইগ্রেনের চিকিৎসার জন্য এই ডায়েট শুরু করেছিলাম। কিন্তু দেখলাম, আমার ১৮ কেজি ওজন কমে গেছে। এটি অনেকটা নিজে থেকেই হয়েছে। বর্তমানে আমার মাইগ্রেনের সমস্যাও অনেক নিয়ন্ত্রণে রয়েছে।

পুষ্টিবিদদের মতে, শরীরে ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হলে ইনসুলিন ও লেপটিন হরমোনের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়, যা মেদ জমার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার ও মানসিক চাপের ফলে এই সমস্যা দেখা দেয়। আমিরের ক্ষেত্রে প্রদাহ-বিরোধী খাবারগুলো শরীরের মেদ ঝরাতে সাহায্য করেছে। এর আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও একই পদ্ধতিতে ওজন কমিয়েছিলেন।

নিজের ডায়েট চার্ট থেকে বেশ কিছু খাবার পুরোপুরি বাদ দিয়েছিলেন আমির খান। এর মধ্যে রয়েছে, চিনিযুক্ত পানীয় (কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত জুস), রিফাইন অয়েল বা সয়াবিন তেল, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত মাংস, দুগ্ধজাত পণ্য এবং সাদা চাল বা ময়দার তৈরি খাবার। মূলত ঘরোয়া ও স্বাস্থ্যকর খাবার খেয়েই নিজেকে আমূল বদলে ফেলেছেন এই তারকা। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়