শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানুশের বিয়ের গুঞ্জন, পাত্রী কে?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন আরেক দক্ষিণী সুপারস্টার ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর তারা সাতপাকে বাঁধা পড়েন। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটান এ তারকা দম্পতি। এরপর পরিবার ও আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। এ তারকা দম্পতির রয়েছে দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা। 

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধানুশ। বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে তাদের নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। একাধিকবার একসঙ্গে দেখা গেছে এ তারকা জুটিকে। সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। সেই পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ক্লিপ এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল। 

বাতাসে গুঞ্জন ছড়িয়েছে, ফেব্রুয়ারিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এ তারকা জুটি। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। তবে এ নিয়ে তারকা জুটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়