শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ে ভোট দিতে গিয়ে বিপাকে অক্ষয় কুমার, পা জড়িয়ে সাহায্য চাইলেন এক নারী

ভারতের মুম্বাইয়ে চলছে পৌর নির্বাচন। এ সময় ভোট দিতে যান অনেক বলি তারকারা; যান খিলাড়ি খ্যাত নায়ক অক্ষয় কুমারও। কিন্তু সেখানে গিয়ে এক আবেগঘন পরিস্থিতির মুখে পড়েছেন নায়ক। ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় অক্ষয়ের পা ধরে আকুতি জানান এক নারী। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঘটে এ ঘটনা। ভাইরাল একটি ভিডিওর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এক নারী তার পথরোধ করেন। সে সময় অক্ষয়ের পা ধরে সেই নারী তার বাবার জীবন বাঁচানোর আকুতি জানান। তাৎক্ষণিকভাবে সেই নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন নায়ক, তাকে সাহায্যের আশ্বাস দেন।

সেই নারী হাতে একটি সাদা কাগজ নিয়ে অক্ষয়ের কাছে সাহায্যের প্রার্থনা করেন। ওই নারী বলেন, আমার বাবা খুব বিপদে রয়েছেন। ওনাকে দয়া করে বাঁচান। আমার বাবা ঋণের ভারে জর্জরিত। এই বিপদ থেকে তাকে বেরিয়ে আসত তাকে দয়া করে সাহায্য করুন।

এরপর সেই নারী কান্নায় ভেঙে পড়েন অভিনেতার পা জড়িয়ে ধরেন।

ভক্তের এমন আকুতি দেখে অক্ষয় কুমার তাকে আশ্বস্ত করেন। তিনি ওই নারীকে তার ব্যক্তিগত টিমের সদস্যদের কাছে ফোন নম্বর দিয়ে রাখতে বলেন। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। 

সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল। এরপর থেকে অক্ষয় কুমারের এই মানবিক আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়