শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের প্রাক্তন প্রেমিকা ব্রুনার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করলেন শন মেন্ডেজ

কানাডিয়ান সংগীতশিল্পী শন মেন্ডেজ এবার তার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আনলেন। সম্প্রতি এই গায়ককে লস অ্যাঞ্জেলেসে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে। বিষয়টি সংবাদের শিরোনাম হওয়ার পরই মেন্ডেজ তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন।  এর মধ্য দিয়ে অবশেষে তাদের সম্পর্ক নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটল। 

ই! নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সুপার শপে কেনাকাটার সময় এই জুটিকে একাধিকবার একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।  সেখানে তারা দুজনেই ছিলেন স্বাচ্ছন্দ্য ও প্রফুল্ল। কিছু কিছু সময়ে গায়ককে অভিনেত্রীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায়। 

গত ডিসেম্বরে ‘স্টিচেস’ খ্যাত গায়ক ও ‘ব্লু  বিটল’ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন প্রথম সামনে আসে।  সেসময়ে তাদের একসঙ্গে ব্রাজিলে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ২০২৩ সালে বিগ ব্রাদার ইউকে–এর প্রাক্তন প্রতিযোগী চার্লি ট্র্যাভার্সের সঙ্গে মেন্ডেজের সম্পর্কের খবর প্রকাশের পর এটিই তার প্রথম প্রকাশ্যে স্বীকৃত প্রেমের সম্পর্ক বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অভিনেত্রী ব্রুনা মারকুইজিন তার অভিনয়ের থেকেও বেশি পরিচিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সম্পর্কের কারণে। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা। ২০১৪ সালে তাদের প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। তবে সেই ফাটল ধরা প্রেমে ফের জোড়াও লেগে যায়। কিন্তু চারবছর একসঙ্গে থাকার পর তারা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়