শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্ল্যামারাস লুকে সমালোচনার মুখে তাহসানের স্ত্রী

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং তার সহধর্মিণী রোজার দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হতেই যেন আলোয় ভরে উঠেছে তাদের ভালোবাসার গল্প। বিবাহবার্ষিকী ঘিরে রোজার দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু, আর পাশাপাশি শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি। 

নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে, তৈরি হয় নানা আলোচনা এবং সমালোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের। কিন্তু এবার যেন চমকেই দিলেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। 

এ ছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান। 

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়