শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের ঘোষণার পরদিনই জয়-মাহির সেলফি, যা বললেন অভিনেত্রী

প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজ। তাদের যৌথ বিবৃতিতে মন ভেঙেছিল ভক্তদের।

তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে তারা সবাইকে চমকে দিলেন—একসঙ্গে একটি সেলফি পোস্ট করে। ছবিতে দেখা যায়, জয় ও মাহি দুজনেই কালো মাস্কে মুখ ঢেকে একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন।

এই সেলফি মুহূর্ত নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে—বিচ্ছেদের ঘোষণা কি সত্যিই চূড়ান্ত, নাকি কেবল নাটকীয়তা?

ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহি ক্ষোভ ঝেড়েছেন গুজব রটনাকারীদের ওপর। তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা ঠিক এমনই। শুধু লাইক আর কমেন্টের আশায় আমাদের নিয়ে যা খুশি রটানো হচ্ছে। মানুষ যে কী করতে পারে!’

মাহি আরো স্পষ্ট করেছেন, যদিও তাদের দাম্পত্যের ইতি ঘটেছে, সন্তানদের লালন-পালন এবং নিজেদের বন্ধুত্ব অটুট থাকবে।

বিচ্ছেদের মানে একে অপরের মুখ দেখা বন্ধ নয়; পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য। এ ছাড়া তিনি অনুরোধ করেছেন কোনো ভিত্তিহীন খবর যেন তাদের ব্যক্তিগত জীবনকে কলুষিত না করে।

উল্লেখ্য, জয় ও মাহির তিন সন্তান রয়েছে। দীর্ঘদিনের সুখী দাম্পত্যের বিচ্ছেদের খবরে বহুদিন ধরে গুঞ্জন চলছিল।

রবিবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেও পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নতুন পোস্ট ফের আলোচনায় জন্ম দিয়েছে। সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়