শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালোবাসা সব জয় করতে পারে’:কারিনা

বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা হয়েছিল গত বছরের শুরুতে। এ ঘটনায় নড়ে বসেছিল মুম্বাই। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো পরিবার। 

বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্যে দিয়ে কেটেছিল। বছরের শেষে সেই স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

স্যোশাল মিডিয়ায়, সাইফের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়ে কারিনা লেখেন, ‘বছরের শেষ দিনে আমরা চলে এসেছি, ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের সন্তান ও পুরো পরিবারের জন্যই এই বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে এই বছরটা পার করেছি।’ 

‘আমরা অনেক কেঁদেওছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানেরা।’

সাইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরাও। 

তাই কারিনা লিখেছেন, ‘ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার উপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬-এ আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি।’

কিছু দিন আগেই সাইফের উপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন, ‘পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। শেষপর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।’ সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়