শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো নরেন্দ্র মোদির নতুন বায়োপিক ‘মা বন্দে’-র শুটিং

মাত্র তিন মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুটিং। এর আগে বলিউডেও নির্মিত হয়েছিল মোদির বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের সেই সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। ওই সিনেমায় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন রূপে মোদির জীবনকথা দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে। 

 সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক এ সিনেমার নাম ‘মা বন্দে’। সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চন্দ্র। এতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। পূজার মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে নিয়েছে সিনেমার টিম।

নরেন্দ্র মোদির বায়োপিক ‘মা বন্দে’ সিনেমায় প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, রাজনৈতিক কর্ম এবং মায়ের ভালোবাসা তুলে ধরা হবে। মোদি মাকে হারিয়েছেন ২০২২ সালে, তার জীবনে মায়ের অবদানও বিশেষভাবে দেখানো হবে। 

‘মা বন্দে’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। মোদির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেতা বলেন, আমি আহমেদাবাদে বড় হয়েছি। প্রথমে নরেন্দ্র মোদিকে চিনতাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। তার বায়োপিকে অভিনয় করার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। তার রাজনৈতিক জীবন পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া আমার জন্য এক পরম সৌভাগ্য।

উন্নি মুকুন্দন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলা একটি গুজরাটি উক্তি তাকে অনুপ্রাণিত করে— ‘ঝুকবানু নেহি’, যার অর্থ কখনো মাথা নিচু করা নয়, সবসময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়