শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর হিজাব টানায় বিহারের মুখ্যমন্ত্রীর ওপর ক্ষুব্ধ সানা খান, চড় মারার ইচ্ছা প্রকাশ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানা খান একটা সময় অভিনয় করতেন। কিন্তু হঠাৎ একদিন ঘোষণা দিলেন— তিনি অভিনয় থেকে দূরে থাকতে চান। ধর্মে মন দিতে চান। এরপর বলিউড ছেড়ে দেন অভিনেত্রী। 

সেই অভিনেত্রী সানা খান সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানমঞ্চে এক নারীর হিজাব টেনে নামিয়ে দেন। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে বিতর্কের ঝড় ওঠে। এবার সেই বিতর্কে মুখ খুললেন সানা খান। 

সামাজিক মাধ্যমে সেই ঘটনার নিন্দা করে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে সানা খান লিখেছেন, কিছু দিন আগে হিজাব পরিহিত নারীদের প্রশংসাপত্র দেওয়ার সময় নিতিশ কুমারের যে কী হয়েছিল, তিনি তা বুঝতেই পারছেন না। কী এমন হলো—হিজাব নামিয়ে মুখ দেখতে হলো তাকে?

অভিনেত্রী বলেন, মেয়েটির মুখ থেকে যেন ‘মুখোশ’ নামিয়ে দিলেন উনি। অদ্ভুতভাবে, ওর পাশে যারা দাঁড়িয়েছিল, তারাও হাসছিলেন। খুবই লজ্জাজনক। তিনি বলেন, ভিডিও দেখে ওদেরকে আমার চড় মারতে ইচ্ছে করছিল। আমার খুবই রাগ হচ্ছিল। এই ভিডিও দেখে প্রত্যেক নারীর রাগ হওয়া উচিত।

দেশে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সানা খান। অভিনেত্রীর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম ও প্রবীণ গীতিকার জাভেদ আখতারও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। 

জাভেদ নিজে বিভিন্ন আলোচনাসভায় মুখ ঢাকা পোশাকের বিরোধিতা করেছেন। তবে এ প্রসঙ্গে তিনি বলেন, উনি ওই মুসলিম নারীর সঙ্গে যে ব্যবহার করেছেন, তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। 

জাভেদ আখতার আরও বলেন, যেসব মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন— আমি পর্দাপ্রথার কতটা বিরোধী। তার মানে এই নয়, নিতিশ কুমার যা করেছেন, তা সমর্থনযোগ্য।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়