শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাকে। পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী।

জুহি চাওলা ও শাহরুখ খান ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। শাহরুখ ও জুহির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা।

আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী জয় মেহতা ও শাহরুখ খান ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে নেন। এখন সেই কেকেআরের মূল্য ৯ হাজার কোটি রুপির বেশি।

২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

গত বছর জুহি চাওলার সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। সেখান থেকে মাত্র এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি; অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩ হাজার ১৯০ কোটি রুপি। শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়