শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নরসিংদীতে পার্লার উদ্বোধনে খোলামেলা পোশাক, তোপের মুখে পরী মণি!(ভিডিও)

সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়েছিলেন পরী মণি। সেখানে তিনি হাজির হন সবুজ রঙের একটি স্লিভলেস ডিপনেক গাউনে। জনসমাগমের মধ্যে নায়িকার এমন খোলামেলা উপস্থিতি ভালোভাবে নেননি নেটিজেনরা।

ঢাকাই চিত্রনায়িকা পরী মণি মানেই আলোচনা আর সমালোচনা। ব্যক্তিজীবন হোক কিংবা কর্মজীবন, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না এই গ্ল্যামার কন্যার। এবার নরসিংদীতে একটি পার্লার উদ্বোধন করতে গিয়ে নিজের পোশাকের কারণে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল সমালোচনা। মন্তব্যের ঘরে অনেকেই প্রশ্ন তুলেছেন তার পোশাকের রুচি নিয়ে। কারও মতে, জনসমক্ষে এমন খোলামেলা পোশাক পরা একেবারেই সমীচীন হয়নি।

শোরুম উদ্বোধনে ব্যস্ততা ইদানীং সিনেমার শুটিংয়ের চেয়ে বিভিন্ন শোরুম উদ্বোধনেই বেশি ব্যস্ত সময় পার করছেন পরী মণি। নরসিংদীর ঘটনার আগে রাজধানীর বসুন্ধরায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও আলোচনায় এসেছিলেন তিনি। একের পর এক ফিতা কাটার অনুষ্ঠানে তার উপস্থিতি এখন নিয়মিত দৃশ্য।

বিতর্কের বাইরে কাজের জগতেও বেশ সরব পরীমণি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এছাড়া নতুন বছরে শুরু হতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি অনিক বিশ্বাসের চিত্রনাট্যে এই সিনেমাটি পরিচালনা করবেন সামছুল হুদা। এতে পরীর সহশিল্পী হিসেবে দেখা যাবে চিত্রনায়ক নিরব হোসেনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়