শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫০ কোটি টাকার মালিক অক্ষয় কুমার, তবু মধ্যবিত্ত জীবনের যে 'স্বভাব' আজও মিস করেন

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অন্তত ৩৫০ কোটি টাকার মালিক। এত বড়লোক হওয়ার পরও নিজের মধ্যবিত্ত জীবনের বিশেষ একটা জিনিস বড্ড মিস করেন বলে জানিয়েছেন তিনি। আর তা অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাওয়া নয়, তাহলে কোন আকর্ষণ এখনো অনুভব করেন অভিনেতা?

সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে মধ্যবিত্ত সময়ের কোন জিনিসটি আজ খুব মিস করেন, এটি কি স্ট্রিট ফুড নাকি বাজারে গিয়ে কেনাকাটা করা?—এমন প্রশ্নের উত্তরে অক্ষয় কুমার বলেন, আমি বাইরে খেতে পছন্দ করি না। সুতরাং এমন নয় যে, আমি বাইরে গিয়ে বড়া পাও খাব বা এলকো মার্কেটে গিয়ে রঙিন পানীয়। সে রকম কিছু নেই। 

অভিনেতা বলেন, কিন্তু মাঝে মাঝে সমুদ্রের তীরে যাওয়া মিস করি। আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে ব্যায়াম করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি বলে জানান অক্ষয় কুমার।

উল্লেখ্য, অক্ষয় কুমারের শেষ সিনেমা 'জলি এলএলবি ৩', যা বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। সিনেমাটি নির্মাণে খরচ ছিল ৯০ থেকে ১০০ কোটি। কিন্তু বিশ্বব্যাপী সেই সিনেমার সংগ্রহ ছিল প্রায় ১৫০ কোটি টাকা। পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি ৩’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’র মতো সিনেমায় কাজ করতে দেখা যাবে অক্ষয় কুমারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়