শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর কাপুরের মতো ‘নগ্ন ও নির্লজ্জ’ মানুষ আগে দেখিনি: পীযূষ মিশ্র

অভিনেতা রণবীর কাপুরের কোনো লজ্জা নেই। তার মতো ‘নগ্ন ও নির্লজ্জ’ মানুষ আগে কখনো দেখেননি।— এমন দাবি করলেন বলিউডের অভিনেতা, গায়ক, গীতিকার, নাট্যকার, সংগীতজ্ঞ ও চিত্রনাট্যকার পীযূষ মিশ্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বহু বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু রণবীরের মতো অভিনেতা আগে দেখেননি। কিন্তু কেন এমন মন্তব্য করলেন এ চিত্রনাট্যকার?

পীযূষ মিশ্র বলেন, তিনি রণবীরের মতো কোনো জড়তাহীন অভিনেতা আগে দেখেননি। নামকরা পরিবারের সদস্য হয়েও তা নিয়ে কোনো বড়াই করেন না রণবীর। তিনি বলেন, ও খুবই স্বাধীন ও বাঁধনছাড়া। ওর ব্যাপারে জিজ্ঞাসা করাই উচিত নয়। ও আলাদাই। এত নগ্ন ও নির্লজ্জ মানুষ আমি আগে দেখিনি।

কাপুর পরিবারের হয়েও তা নিয়ে কোনো জাহির করেন না। ‘তামাশা’র অভিনেতা ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পরেই হয়ে যান এক অন্য মানুষ। রণবীরের অভিনয়ের  প্রশংসা করে পীযূষ বলেন, ও এক বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ। ওর বাবা, দাদু ও তার বাবা পৃথ্বীরাজ কাপুর— সবাই বড় মাপের মানুষ। কিন্তু তার কোনো প্রভাব ওর মধ্যে নেই। ১ শতাংশ ছাপও নেই বলে জানান এ চিত্রনাট্যকার। সে কারণে রণবীরকে বিশেষভাবে পছন্দ করেন তিনি। 

রণবীর বরাবর মাটিতে পা রেখে চলেন বলেও জানিয়েছেন এ অভিনেতা। অতিরিক্ত কোনো চাহিদা নেই তার। এর আগেও এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র বলেছিলেন— এমন অভিনেতাও রয়েছেন, যাদের সঙ্গে অন্তত ৮-৯ জন আসে। ১২ জন দেহরক্ষী থাকে। কিন্তু এত দেহরক্ষীর দরকার কী? আপনি নিজে তো একা মানুষ। কে আপনাকে মারতে আসছে? রণবীর সত্যিই অদ্ভুত। এসব মেজাজ ওর মধ্যে নেই। কারণ ও নিজে জানে ও কত বড় তারকা। এসব চাহিদা ওর মধ্যে নেই। ও আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন বলে জানান এ গীতিকার।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়