শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ দিন টানা শাড়ি পরার চ্যালেঞ্জ ছুড়লেন পরীমণি!

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। রুচিশীল শাড়ি ও নান্দনিক সাজে প্রায়ই নজর কাড়েন তিনি। বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে ঘিরে এবার নতুন উদ্যোগে নিলেন এই নায়িকা। শুরু করলেন এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ।

সামাজিক যোগাযোগমাধ্যমে টানা ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঘোষণা দেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।’ সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মজা করে আরও লেখেন, ‘যে ফেল করবা, সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।’

তার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

অভিনয় আর ফ্যাশন; সব ক্ষেত্রেই পরীমণি এখন দাপুটে উপস্থিতির নাম। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত তার ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’ ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই কি এই চ্যালেঞ্জ? নেটিজেনদের মতে, পরীমণির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরও এগিয়ে দেবে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়