শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইলটের পোশাক পরে যে বার্তা দিলেন শাকিব খান

সিনেমার পর্দা কাঁপানোর পাশাপাশি একটি শীতের প্রসাধনীর মডেল হয়ে টিভি পর্দাও দাঁপিয়ে বেড়াচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এমন সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইলটের পোশাক পরা ছবি আপলোড করেছেন এ তারকা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শাকিব। তিনটি ছবি আপলোড করেন। ছবিগুলোতে পাইলটের পোশাক পরা শাকিব।

 চোখে সানগ্লাস আর গম্ভীর লুকে তিনটি পোজে ছবিগুলো তোলা। ক্যাপশনে শাকিব লেখেন,
আকাশ সীমা নয়, বরং  শুরু বিন্দু!
 
ফেসবুকে ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন শাকিব। মন্তব্যের ঘরে শাকিবকে উদ্দেশ করে একজন লেখেন, ‘এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!’ আরেকজন লেখেন, ‘চলচ্চিত্রের পাইলট।’

 
শাকিবের পাইলটের পোশাক পরা ছবিগুলো মূলত সম্প্রতি করা একটি শীতের প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিংয়ের। বিজ্ঞাপনটিতে শুধু পাইলট নয়, অভিনব একাধিক লুকে হাজির হয়েছেন এ অভিনেতা।
 
 বর্তমানে নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে একজন দেশপ্রেমিক চরিত্রে ধরা দেবেন অভিনেতা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়