শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে বিয়ে করছেন দেব-রুক্মিণী, ব্যাচেলর জীবন নিয়ে মুখ খুললেন দেব

বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন টলিউড সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্র, তাদের সম্পর্ক নিয়ে চলেছে বহু চর্চা। তাদের প্রেমের গল্প, একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করা, এমনকি দুই পরিবারের অনুষ্ঠানেও তাদের নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় তাদের গভীর সম্পর্কের।

কিন্তু কবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? এই প্রশ্নটিই যেন তাদের পিছু ছাড়ে না। এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই ভক্ত ও সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন ঘুরেফিরে আসে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র।

বিয়ে সংক্রান্ত প্রশ্ন শুনে নায়িকা বেশ মজার ছলেই জবাব দেন। তিনি বলেন, যে দিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সে দিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।’

অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন?

উত্তরে দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আমি আজীবন সিঙ্গল ব্যাচেলর লাইফ লিড করব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, খুব  সবাই সেই বিষয়ে জানতে পারবে।’

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়