শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বছরের সংসার ভাঙছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি, করেছেন মামলা

প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেই সংসারে তিন সন্তান রয়েছে তাদের।

স্বামীর হাতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। শুধু তা-ই নয়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন অভিনেত্রী।

সেলিনা জেটলির অভিযোগ, পিটার অত্যন্ত নিষ্ঠুর। সব সময় তাকে নিয়ন্ত্রণ করেন। এমনকি স্বামীর হাতে নির্যাতনের শিকারও হতে হচ্ছে তাকে।

অভিযোগনামায় সেলিনার দাবি, তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে বাবার কাছে।

সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার।

তিনি এ-ও অভিযোগ করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। 

স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নন।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই মুম্বাই আদালতের পক্ষে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়োছে।

সংশ্লিষ্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়