শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজানের জন্য কনসার্ট থামালেন সনু নিগম

ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে আজানের আগে গান বন্ধ করে দেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি প্রশংসায় ভাসছেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়, সনু নিগম শ্রীনগরে তার প্রথম কনসার্টে পারফর্ম করার সময় একটা মুহূর্তে দর্শকদের কাছে দুটি মিনিট সময় চেয়ে নেন।

তিনি বলেন, 'আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।' এরপর সেই দুই মিনিটের জন্য পুরো অনুষ্ঠান থামিয়ে রাখেন। আজান শেষ হওয়ার পর আবার শুরু হয় তার পারফরম্যান্স। ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর সনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে। কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন সনু নিগম। ২০১৭ সালে সনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। 

সে সময় তিনি লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করে লিখেছিলেন, 'ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে? এটা শুধু গুন্ডাগিরি।' তবে এবার সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করলেন। আজানের সময় কনসার্ট থামিয়ে শ্রদ্ধা প্রদর্শনে সনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, অতীতের বিতর্ক পেরিয়ে এই গায়ক এখন পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়