শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ থেকে বাদ পড়েছেন ফেরদৌস

আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। সাত বছর নানা বাধা ও অনিশ্চয়তার পর আবার নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। তবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর থাকছেন না এই প্রজেক্টে– এমনটাই জানালেন নির্মাতা।

সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তাঁর সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকছে গল্পে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন। পরবর্তী সময়ে নানা জটিলতায় কাজ আর এগোয়নি। 

এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তাঁর অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ‘ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তাঁর সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। যোগাযোগ সম্ভব হয়নি। ফলে তাঁর জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাঁকে রাখার চেষ্টা চলছে। তিনি সময় দিতে পারবেন কিনা, এখনও জানি না। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শুরু হবে বাকি শুটিং। অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। সিনেমাটি ঠিকঠাকভাবে এখনও করতে পারিনি। আশা করছি, নতুন আয়োজনে সিনেমাটি ভালোভাবেই শেষ করতে পারব।’ সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়