শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের সঙ্গে অভিনয়ের প্রস্তাব নিয়ে একি বললেন ইধিকা?

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় এসেছিলেন। সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হওয়ার পর ইধিকা শাকিবের নায়িকা বলে অনুরাগীমহলে পরিচিত লাভ করেন।

২০২৩-এ মুক্তি পাওয়া ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন।

হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব।
 যে সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’

প্রিয়তমার পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।’

গসিপ ও ট্রল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া— ‘সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়