শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিট না পেয়ে বাস চালকের পাশে বসলেন অভিনেতা ডা. এজাজ

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। এই তারকা আবারও প্রমাণ করলেন, বিনয় আর মানবিকতার দিক থেকে সত্যিই অনন্য তিনি। সাধারণ মানুষ হিসেবে বাসে যেভাবে যাতায়াত করেছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এক যাত্রী তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ময়মনসিংহ থেকে রাজিব পরিবহনের বাসে করে ঢাকায় আসছিলেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ বেশেই তিনি এসে বসে যান ড্রাইভারের পাশের সিটে। সবাই তাকে দেখে চিনতে পেরে অবাক হয়ে যান।

কাব্য কথা নামের ওই পেজ থেকে এজাজের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‌‘উনার সম্পর্কে আগে অনেক ইতিবাচক কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম তার সাধারণ জীবনযাপন। বাসে সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসার জায়গায় বসেছিলেন। আমি সিট ছাড়তে চাইলে উনি বসেননি। পরে বাসের অন্য যাত্রীরাও সিট অফার করেন তবুও তিনি গ্রহণ করেননি। আমার পাশের সিট খালি হলে আবার তাকে ডাকলে উনি বরং অন্য এক যাত্রীকে বসতে বলেন।’

পোস্টদাতা আরও লেখেন, ‌‘বর্তমানে হাসপাতালে বা রাস্তায় ডাক্তারদের কাছে যাওয়া মানেই দূরত্ব, অথচ এত বড় ডাক্তার ও গুণী অভিনেতা হয়েও উনি কতটা সাধারণ! উনার আচরণে পুরো বাসের যাত্রীরা মুগ্ধ হয়ে যায়। সত্যিই, উনি গরিবের ডাক্তার।’

                                                             

এই হৃদয়ছোঁয়া পোস্টটি ‘কথা কাব্য’ নামের ফেসবুক পেজে শেয়ার করা হয়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পোস্টটিতে এখন পর্যন্ত ২ লাখের বেশি রিয়েকশন, হাজারো মন্তব্য ও শেয়ার পড়েছে।

অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। আরেকজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।

চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ডা. এজাজুল ইসলাম। পাশাপাশি তিনি বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে একজন প্রতিষ্ঠিত অভিনেতা। প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ূন আহেমেদের হাত ধরে তিনি অভিনয়ে আসেন। তার রচিত ও পরিচালিত বহু জনপ্রিয় নাটকে কাজ করে খ্যাতি পেয়েছেন। হুমায়ুনের ‌‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’সহ বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এছাড়াও অন্যান্য নির্মাতাদের সঙ্গে নিয়মিতই অভিনয় করছেন এই জনপ্রিয় তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়