শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় উল্লাস মির্জা আব্বাসের কর্মী-সমর্থকদের, পুলিশের সতর্ক অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দল সমর্থিত এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মনোনীত প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীর মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এখনো এই আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে, কিছু কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। এ অবস্থার মধ্যে মির্জা আব্বাস নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন— এমন স্লোগান দিয়ে তার কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আব্বাসের কর্মী-সমর্থকরা এই বিজয় মিছিল শুরু করেন। তবে এই আসনের চূড়ান্ত ফলাফল এখনো আসেনি এবং সব কেন্দ্রের ফলাফলও প্রকাশ করা হয়নি। কিসের ভিত্তিতে তারা বিজয় মিছিল ও উল্লাস করছেন, সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি।

সরেজমিনে দেখা যায়, মির্জা আব্বাসের কয়েকশ কর্মী-সমর্থক ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্লোগান দিয়ে বিজয় মিছিল করছেন। মিছিলে তারা বলছেন, “এই মুহূর্তে খবর এলো, আব্বাস ভাই জিতে গেল।” কয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে কথা বলে জানা যায়, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে জয়লাভ করেছেন এমন খবর পেয়েই তারা উল্লাস করছেন।

এদিকে কর্মী-সমর্থকদের এমন মিছিলের পর সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। তারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসা-যাওয়ার প্রধান ফটক বন্ধ করে দিয়েছেন। এছাড়া এই কার্যালয়ে লোকজনের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মির্জা আব্বাসের কর্মী-সমর্থকদের সংখ্যাও বাড়ছে। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়