শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে আজ বুধবার বিকেল ৫টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় জানিয়েছে, ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটসহ হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

আজ বুধবার সকালে ইসির 'আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন' প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসীরাসহ সংশ্লিষ্ট ভোটাররা বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। ভোটাররা নিজ উদ্যোগে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি আরও জানিয়েছে, 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার বা ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়