শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইসিতে আপিল শুনানির ষষ্ঠ দিন: প্রার্থিতা ফিরে পেলেন  ৬০ জন

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

আজ বৃহস্পতিবার  রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এসব আবেদন মঞ্জুর করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, ষষ্ঠ দিনের শুনানিতে মোট ৩৫১ থেকে ৪২০ নম্বর পর্যন্ত আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর হলেও ৩৪টি আবেদন নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া আইনি জটিলতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের জন্য ১০টি আবেদনের ওপর সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

ছয় দিনে বৈধ ৩৩৭ প্রার্থী গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানির প্রথম ছয় দিনে এ পর্যন্ত মোট ৩৩৭ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ১১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩৩টি আবেদন এখনও অপেক্ষমাণ রয়েছে। প্রথম দিনে ৫২ জন, দ্বিতীয় দিনে ৫০ জন এবং ক্রমান্বয়ে গত পাঁচ দিনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বৈধতা পেয়েছেন।

শুনানির সময়সূচী কমিশন জানায়, আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হবে। এরপর শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিন রবিবার (১৮ জানুয়ারি) ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা ফিরে পেতে কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়