শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়ার নিজেদের মতামত আলোচনা করে জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমি শুনি নাই। যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী- বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না।’

নাসির উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি ফরমালি জানলে, এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এই মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তব্যটা শুনি নাই। এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না।

এর আগে দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে। জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ হলে জাতীয় সংসদের নিন্মকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়