শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রতীক ছাড়াই এনসিপি ও বাংলা‌দেশ জাতীয় লীগ নিবন্ধন পে‌তে যা‌চ্ছে

এল আর বাদল :  প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে দুটি রাজনৈতিক দল–– জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির নিবন্ধন চূড়ান্ত করা হলেও দলটিকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে ইসি জানিয়েছে, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেওয়া হবে দলটিকে। -- বি‌বি‌সি বাংলা

এর আগে এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছিল। কিন্তু গত সপ্তাতে ইসি যে রাজনৈতিক দলের প্রতীকের গেজেট করেছে সেখানে শাপলা প্রতীক নেই। যে কারণে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করলেও দলটির প্রতীক এখনো নির্ধারিত হয়নি।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এনসিপি ও জাতীয় লীগের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হলেও আরও তিনটি দলের বিষয় অধিকতর পর্যালোচনা করছে ইসি।

এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)

এছাড়া আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ এই নয়টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নেবে ইসি।

অন্যদিকে, দ্বিতীয় ধাপের শর্ত পূরণ করতে না পারায় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টিসহ সাতটি দলের নিবন্ধন আবেদন মঞ্জুর করেছে ইসি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ইসি নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। সেখানে প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিল ২২টি রাজনৈতিক দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়