শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে প্রযুক্তি জায়ান্ট গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তর এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ-২ সেন্টারে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের সময় গুগলের কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির বহুমুখী ব্যবহারকে আরো বিস্তৃত করতে গুগলের চলমান বৈশ্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহারে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন দূরদর্শী পরিকল্পনা ও রোডম্যাপ গুগলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়