শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জারি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এসংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো স্মারকে বলা হয় ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক ওই স্মারকে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর বা রাতে পড়াশোনায় যথাযথ মনোযোগী হওয়া এবং ক্লাসে উপস্থিতি, নিয়মিতভাবে পরীক্ষায় ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কলেজসমূহের নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়