শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয় এবং এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, লটারি পদ্ধতি নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা রয়েছে। কেউ কেউ এটিকে স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে দেখলেও বাস্তবে এটি মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পারে না।

তিনি আরও বলেন, লটারির মাধ্যমে ভর্তি হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তদবির ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তাই এই পদ্ধতি স্বচ্ছতার পূর্ণ নিশ্চয়তা দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, দেশের প্রায় সব এলাকাতেই ভালো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাহলে অভিভাবকেরা কেন সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তি না করিয়ে অন্যত্র নিয়ে যান—এ বিষয়টিও ভাবার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়