শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাব্যবস্থায় আবারও ফিরতে পারে অনলাইন ক্লাস, চূড়ান্ত ঘোষণা আজ

দীর্ঘ ছুটির আমেজ কাটতে না কাটতেই দেশের শিক্ষাব্যবস্থায় আবারও ফিরতে পারে অনলাইন ক্লাসে। তবে এবার কোনো মহামারি নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় এই পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত মঙ্গলবার জানিয়েছেন, বিষয়টি নিয়ে নীতিগত আলোচনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপনের কথা রয়েছে। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে কিছু ক্লাস কম হয়েছে। এ কারণে সপ্তাহে ৬ দিন ক্লাস চালু রাখতে চায় সরকার। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে। জরিপ করে দেখা গেছে, ৫৫ শতাংশ মানুষ অনলাইনে যেতে চায়। তবে পুরোপুরি অনলাইন আনসোশ্যাল হয়ে যাবে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকার স্কুলের ক্ষেত্রে আপাতত এ বিষয়টি ভাবা হচ্ছে।’

মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয় বাদে মহানগরের স্কুল-কলেজগুলোতে সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন সশরীর এবং তিন দিন অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। এই পরিকল্পনার একটি বিশেষ দিক হলো ‘অল্টারনেটিভ ডে’ মডেল— অর্থাৎ একদিন ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, পরের দিন ঘরে বসে অনলাইনে ক্লাস করবে। তবে শিক্ষক ও কর্মচারীদের জন্য কোনো শিথিলতা নেই; অনলাইনে পাঠদানের সময়ও তাদের সশরীর প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এছাড়া বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক ক্লাসগুলো শুধুমাত্র সশরীরেই করার প্রস্তাব রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়