শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির দুই শিক্ষার্থী

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান ২ সভাপতি। তারা হলেন- সাবেক সভাপতি ফখরুল ইসলাম ও বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা।

গতকাল বুধবার ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

কমিটিতে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফখরুল ইসলাম। তিনি ২০২৫ সালে শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে কমিটিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাছির ত্বোহা। তিনি বর্তমানে বাকৃবি শাখা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সেক্রেটারিয়েটও গঠন করা হয়। পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়