শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সর্বমিত্র

নানামুখী সমালোচনা ও বিতর্কের মুখে পদত্যাগের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিক্ষার্থীদের অনুরোধ এবং গঠনতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পদত্যাগ করা শিক্ষার্থীদের সঙ্গে 'প্রতারণা'র শামিল হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। গত বুধবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

সর্বমিত্র চাকমা জানান, সাধারণ শিক্ষার্থীরা তাকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা বলছেন এভাবে পদত্যাগ করা হবে গণবিরোধী। তারা আমাকে বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন।”

পদত্যাগ না করার পেছনে গঠনতান্ত্রিক বাধার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট কোনো ধারার কথা স্পষ্ট করতে পারেননি তিনি। অথচ ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর ‘খ’ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে, কোনো সদস্য পদত্যাগ করলে উপ-নির্বাচনের মাধ্যমে সেই শূন্য পদ পূরণ করার বিধান রয়েছে।

গত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত এই সদস্য সম্প্রতি খেলার মাঠে একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন। এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছিল। পদত্যাগের ঘোষণা দিয়েও দুই দিনের মাথায় তা প্রত্যাহার করে নেওয়ায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়