শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ফল প্রকাশ করা হয়।

এবারের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে পাসের হার ২৩ দশমিক ১৫ শতাংশ ও দ্বিতীয় শিফটে পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তিনি নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী।

তিনি পরীক্ষায় ৮৮ নম্বর পেয়েছেন। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের শূন্য দশমিক ২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১ দশমিক ১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০ দশমিক ১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়