শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটজিপিটির সাহায্যে জাবির ‘ডি’ ইউনিটে চান্স, ‘এ’ ইউনিটের পরীক্ষায় ধরা খেলেন শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) 'ডি' ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে উত্তর বের করে চান্স পেয়েছেন মো. মাহমুদুল্লাহ হাসান নামে এক শিক্ষার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষায় পুনরায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় আটক করা হয় তাকে।

সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ 'এ' ইউনিট ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করার সময় কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক হাতেনাতে ধরেন তাকে।

আটক মাহমুদুল্লাহ হাসান নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে। 

এর আগে, তিনি ২৩ ডিসেম্বর 'ডি' ইউনিটের পঞ্চম শিফটে ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট ভর্তি পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪০১ নম্বর কক্ষে। তিনি ওইদিন প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে উত্তর বের করে পরীক্ষা দেন। গত ২৫ তারিখে 'ডি' ইউনিটের ফলাফল দিলে তিনি পঞ্চম শিফটে ২৪২তম অবস্থান করেন। তার রোল ৪১৩৩৬৪২।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ১০২ কক্ষে পরীক্ষার সময় পিছনের দিকে বেঞ্চ বসে মোবাইলে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর লিখছিলেন। তখন দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি, অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে এম রাশিদুল আলম বলেন, আমরা ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, তথ্য প্রমাণ সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সূত্র: আরটিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়