শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে যে নির্দেশনা দিলো মাউশি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও’র অর্থ পাওয়া বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বিল সাবমিটের নির্দেশনা দেয়া হয়েছে।  গত ২১ ডিসেম্বর সই করা অফিস আদেশে প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে পাঠানো হচ্ছে। গত জুলাই মাস পর্যন্ত  সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। গত আগস্ট মাস থেকে এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান-প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমে এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা অথ্য অনুসারে এমপিও অর্থ ইএফটিতে শিক্ষক-কর্মচারীর স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়।
 
এমপিও প্রতিষ্ঠানের তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মারা গেলে বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসের বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সমায়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনও কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করারও নির্দেশনা দেয়া হয়েছে।
  
শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনও শিক্ষকক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়